আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক আলোচনায় তালেবানকে আমন্ত্রণ জানাবে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আমন্ত্রণ জানাবে তালেবানের প্রতিনিধিদের রাশিয়া। আগামী ২০ অক্টোবর এই আয়োজনের পরিকল্পনা করছে দেশটি। তবে বিষয়টির বিস্তারিত জানানো হয়নি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল মস্কো। সেখানে রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান অংশ নেয়। তখন তারা একটি যৌথ বিবৃতিতে যুদ্ধরত দুইপক্ষকে শান্তিচুক্তি করার আহ্বান জানিয়েছিল।

এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে বলেছে, বছরের শেষের দিকে আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী দশ লাখ শিশুর জীবন ‘তীব্র মারাত্মক অপুষ্টি’র কারণে হুমকিতে রয়েছে। আরও ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে। মঙ্গলবার (৫ অক্টোবর) সংস্থাটি সতর্ক করে আরো জানায়, তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া অন্তত ১০ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে দেশটিতে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code