আফ্রিকার আগেই নেদারল্যান্ডসে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার আগেই ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। মঙ্গলবার ডাচ স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন

Manual7 Ad Code

ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ফ্লাইটের আগেই দেশটিতে কোভিডের এই স্ট্রেইন শনাক্ত হয়েছে।

Manual5 Ad Code

তাদের বক্তব্য অনুসারে, গত ২৬ নভেম্বর আমস্টারডামের শিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে  দুইটি ফ্লাইট অবতরণ করে। ওই দুই ফ্লাইটের অন্তত ১৪ জনের ওমিক্রন শনাক্ত হয়।
তবে এর আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগৃহীত দুই নমুনাতেও কোভিডের একই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। অবশ্য ওই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ডব্লিউএইচও করোনার এই ধরনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।এদিকে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল আশঙ্কা প্রকাশ করেছেন, টিকা করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে  যতোটা কার্যকর ছিল ওমিক্রনের বিরুদ্ধে ততোটা কার্যকর নাও হতে পারে।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মডার্না সিইও বলেন,  আমি যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code