আবরার হত্যা: তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় তৃতীয় দিনের শুনানিতে তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

Manual1 Ad Code

আইনজীবী আমিনুল গনি টিটু আসামি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন ও মুনতাসির আলম জেমির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

Manual4 Ad Code

শুনানিতে আমিনুল গনি টিটু বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিনি তিন আসামিকে মামলা থেকে খালাস দিতে আদালতে আবেদন করেন।

Manual8 Ad Code

গত ২৪ অক্টোবর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন শেষ করেন। তিনি ২৫ আসামির মৃত্যুদণ্ড দাবি করেছেন। এরপর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

আবরার ফাহাদ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার নথিতে তথ্যগত ভুল থাকায় গত ৮ সেপ্টেম্বর অভিযোগ পুনর্গঠন করেন আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code