জেএমবির ফতোয়া নির্ধারক আতিক উল্লাহ গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

নরসিংদীর সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আধ্যাত্মিক নেতা ফতোয়া নির্ধারক হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Manual7 Ad Code

 

শনিবার উপজেলার মাধবদী থানার ছোট গদইচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

আলেপ উদ্দিন জানান, হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফতোয়া নির্ধারক ও দাওয়াতি শাখার সমন্বয়কারী। তিনি ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদের (হুজি) দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার আফগান ফেরত মুজাহিদ আতিকুল্লাহর কাছে প্রশিক্ষণ নেন। এরপর ২০১৪ সালে আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবিতে যোগ দেন।

Manual3 Ad Code

 

আলেপ উদ্দিন বলেন, আতিক উল্লাহ মূলত ফেইসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডির মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবির কার্যক্রমে সক্রিয় অংশ নিতেন।

 

গ্রেপ্তার আতিক উল্লাহ র‌্যাব-১১ কর্তৃক দায়েরকৃত ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী (জঙ্গী) মামলার পলাতক আসামি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code