আবারও চীনা জলসীমা লঙ্ঘন করলো জাপান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

চীনের জলসীমায় জাপানি মাছ ধরার নৌকা ‘অবৈধভাবে’ প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন চীনা কর্তৃপক্ষ। বুধবার দেশটির উপকূলরক্ষীরা জানায়, একটি জাপানি মাছ ধরার নৌকা ১৫-১৬ অক্টোবর দিয়াওয়ু দ্বীপের আশেপাশে চীনের জলসীমায় অনুপ্রবেশ করে’। নৌকাটিকে তারা সেখান থেকে সরে যেতে সতর্ক করেছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual1 Ad Code

এক বিবৃতিতে কোস্ট গার্ডের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা জাপানি পক্ষকে অবিলম্বে এই জলসীমায় সব অবৈধ কার্যকলাপ বন্ধের আহ্বান জানাই। কোস্ট গার্ড জানিয়েছে, বৈধ অধিকারের ভিত্তিতে জলসীমায় তারা সামুদ্রিক অধিকার সুরক্ষা ও আইন প্রয়োগকারী কার্যক্রম অব্যাহত রাখবে।

জাপান এই দ্বীপপুঞ্জে চীনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে। গত কয়েক মাস ধরে এই অঞ্চলে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

Manual7 Ad Code

জুনে বেইজিংয়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ দায়ের করেছিল জাপান। দেশটির অভিযোগ ছিল, কামান বহনকারী চীনা জাহাজগুলো বিতর্কিত দ্বীপগুলোর চারপাশে পূর্ব চীন সাগরে তার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। এই অঞ্চলকে টোকিও সেনকাকু বলে এবং বেইজিং বলে দিয়াওউ।

Manual1 Ad Code

এর কয়েক সপ্তাহ পর চীনের একটি নৌ সমীক্ষা জাহাজ জাপানের জলসীমায় প্রবেশ করে। এ ঘটনায় আবারও প্রতিবাদ জানায় জাপান। সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কাছাকাছি ও তাইওয়ানের আশেপাশে চীনা সামরিক তৎপরতার বৃদ্ধি টোকিওতে উদ্বেগ সৃষ্টি করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code