আবারও দুইসপ্তাহের জন্য বাসভাড়া ৬০% বাড়বে

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  আগামীকাল বুধবার থেকে সারা দেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বেড়ে যাচ্ছে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বলেছেন, আগামী দুই সপ্তাহের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।

Manual3 Ad Code

দেশে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার পর বাসমালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়াল।

Manual3 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল সোমবার গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার নির্দেশনা জারি করে সরকার। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে সোমবার বাসমালিকেরা এ দাবি জানান।

Manual4 Ad Code

দেশে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। দুই মাস সেভাবে চলেছিল গণপরিবহন। তখনো বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল।

Manual3 Ad Code

চলতি বছরের মার্চ থেকে আবার সংক্রমণ বাড়তে থাকায় গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।

বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে বাস ও মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code