আবের প্রতি ‘অসন্তুষ্ট’ ছিলেন হামলাকারী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী পুরুষ আবের প্রতি অসন্তুষ্ট ছিলেন আর তাকে খুন করতে চেয়েছিলেন। ৪১ বছর বয়সী হামলাকারী একসময় জাপানের নৌবাহিনীর সমমর্যাদার মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন। দৃশ্যত হাতে তৈরি বন্দুক নিয়ে আবের ওপর গুলি চালায় হামলাকারী। জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারার একটি ট্রেন স্টেশনের বাইরে নির্বাচনি প্রচারণায় ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে।

Manual1 Ad Code

ওই সময় দুটি গুলির শব্দ শোনা যায়। এরপরই নিরাপত্তা কর্মকর্তাদের ধূসর টি-শার্ট পরা এক সন্দেহভাজনকে চেপে ধরতে দেখা যায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code