আমিরাতে পৌঁছেছে মার্কিন এফ-২২ যুদ্ধবিমান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নজিরবিহীন হামলার জবাব দিতে এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-২২ যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

Manual2 Ad Code

সম্প্রতি ইয়েমেনের ইরানপম্হি হুতি বিদ্রোহীরা আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্ত্ততে ধারাবাহিকভাবে নজিরবিহীন কিছু হামলার চেষ্টা চালিয়েছে, যা আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষাব্যবস্হাকে কাঁপিয়ে দিয়েছে। এমনকি হুতিদের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সেনাদের নিজ ঘাঁটিতে শেল্টারের মধ্যে আশ্রয় নিতেও দেখা গেছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ইরানপম্হি হুতি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের সব উদ্যোগই এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। টানা যুদ্ধে পুরো ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code