আমিরাত ত্ত ইসরাঈল চুক্তি, আগামীর মধ্যপ্রাচ্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি: ইসরায়েল এবং আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের পর হোয়াইট হাউজের নিজ কার্যালয় থেকে চুক্তিটির কথা জানান মার্কিন রাষ্ট্রপতি। মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক অর্জনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত মঙ্গলবার (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটনের মধ্যস্ততায় ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে চুক্তিকে ঘিরে এ দাবি করা হয়। চুক্তিটির আওতায় এখন থেকে প্রকাশ্যে আনুষ্ঠানিক ও কূটনৈতিক সম্পর্ক করবে দেশদুটি।

Manual1 Ad Code

এর বিনিময়ে অবশ্য পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকায় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া বন্ধ রাখবে ইসরায়েল। চুক্তিটি স্বাক্ষরের পর আমিরাত ও ইসরায়েলের দেওয়া যৌথ বিবৃতি টুইটারে নিজ অ্যাকাউন্টে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্ট করার সময় তিনি লেখেন, ”বিশাল এক অর্জন এসেছে আজ।
আমাদের ঘনিষ্ঠ দুই মিত্র ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত ঐতিহাসিক এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিবদ্ধ দুই দেশের বিবৃতিতে বলা হয়, ”মধ্যপ্রাচ্যে এ চুক্তি শান্তি প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রাখবে। তিন নেতার (ডোনাল্ড ট্রাম্প, নেতিনিয়াহু ও বিন জায়েদ) দূরদর্শী কূটনীতিক বিবেচনা এবং লক্ষ্যের উজ্জ্বল দৃষ্টান্ত এ চুক্তি। যার মধ্যে দিয়ে অত্র অঞ্চলে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আমিরাত ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে; ইয়েমেনে আগ্রাসন, মিশরে সিসি সরকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মতামত দমনের মতো- আরব এবং মুসলিম বিশ্বের চোখে যেসব অপরাধ করেছেন বিন জায়েদ, নিজের হাত থেকে সেই কলঙ্কের দাগ মুছে যাবে এমন আশা করেন এ চুক্তির মাধ্যমে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code