আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ ধনী আদানি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: মুকেশ আম্বানিকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনীর তালিকার শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। ১১১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নম্বরে অবস্থান করছেন আদানি গ্রুপের চেয়ারম্যান। অন্যদিকে ১০৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তার পরেই অবস্থান করছেন মুকেশ আম্বানি। শনিবার সন্ধ্যায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। তাতে ভারতীয় ধনকুবেরদের এই অবস্থান দেখা গেছে। ইনডেক্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতে বিপুল পরিমাণে সম্পত্তি বেড়ে যাওয়ায় ধনী তালিকার শীর্ষে উঠে আসেন আদানি। আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে- এমন খবরে শুক্রবার (৩১ মে) শেয়ারবাজারে ইতিবাচক সাড়া দেখা যায়। আদানি গ্রুপের সবগুলো কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। ফলে একদিনে আদানি গ্রুপের সম্পত্তি বাড়ে পাঁচ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ধনীদের তালিকায় শীর্ষ স্থানে থাকা মুকেশ আম্বানির সম্পদ এ ২৪ ঘণ্টায় বাড়ে মাত্র ৭৬ দশমিক ২ মিলিয়ন ডলার। এই একদিনের লেনদেনেই মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ধনীদের শীর্ষ তালিকায় উঠে আসেন গৌতম আদানি। সর্বশেষ ইনডেক্স অনুযায়ী, ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, এশিয়ায় তার অবস্থান প্রথম। ১০৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে মুকেশ আম্বানি রয়েছেন বিশ্বের ধনীদের তালিকায় ১২তম স্থানে। এশিয়ায় এই মুহূর্তে তিনি দ্বিতীয় ধনী ব্যক্তি। গত বছরের জানুয়ারিতে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কায় বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনীদের তালিকার চতুর্থ স্থান থেকে ছিটকে গিয়ে তার অবস্থান হয় ৩০ নম্বরে। সেই ধাক্কা কাটিয়ে দেড় বছরের মাথায় আবারও শীর্ষ দশের তালিকায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন গৌতম আদানি।

Manual2 Ad Code

সূত্র : এনডিটিভি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code