আরব আমিরাতে পশ্চিমা কর্মকর্তারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সাহায্য করতে পারে এমন কম্পিউটার চিপসহ সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন পণ্যের চালানের বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তাই দুবাই ছুটে এসেছেন পশ্চিমের একদল প্রতিনিধি।

Manual5 Ad Code

মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বুধবার সিএনএনকে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পশ্চিমা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপসাগরীয় দেশটিতে এসেছিলেন।

Manual8 Ad Code

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিওএসজে) আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় পণ্যের চালান বন্ধে সংযুক্ত আরব আমিরাতকে যৌথভাবে চাপ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কম্পিউটার চিপ, ইলেকট্রনিক যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য যেগুলো যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া সেসব পণ্য সরবরাহে বিরত থাকতে সম্মিলিত বৈশ্বিক চাপের অংশ ছিল বৈঠকটি।

সংযুক্ত আরব আমিরাত পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক প্লাসের সদস্য। রাশিয়াও এই জোটের সদস্য। দেশটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা চাপ সত্ত্বেও মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। তারা মস্কোর ওপর আরোপিত বৈশ্বিক নিষেধাজ্ঞার সঙ্গে থাকেনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code