আলবেনিয়ায় রুশ নাগরিকসহ গ্রেফতার ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সামরিক কারখানায় অনুপ্রবেশের চেষ্টার দায়ে আলবেনিয়ায় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন রুশ এবং অন্যজন ইউক্রেনীয় নাগরিক। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির একটি সামরিক প্ল্যান্টে প্রবেশের চেষ্টাকারী দুই রুশ এবং একজন ইউক্রেনীয়কে থামানোর চেষ্টাকালে তাদের দুই সেনাসদস্য আহত হয়েছে। আহত সেনাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, ওই ব্যক্তিরা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code