আলো স্বল্পতায় ৩৩ ওভার বাকি থাকতেই শেষ প্রথম দিনের খেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আলোর স্বল্পতার কারণে ৩৩ ওভার বাকি থাকতেই মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। তার আগে ২ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। তার আগে আজ প্রথমদিন মোট ৫৭ ওভার ব্যাট করেছে পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা। এরপর চা বিরতিতে যায় উভয় দল। বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়। তার আগে ৩৬ রানে ব্যাট করছিলেন আজহার আলি ও ৬০ রানে অপরাজিত বাবর আজম। তারা আগামীকাল আবার ব্যাট করতে নামবেন।

শনিবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালোই খেলছিলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলতে থাকেন। ফলে সফরকারীরা আবারও দারুণ শুরু পেয়ে যায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম।

Manual5 Ad Code

পাকিস্তানের স্কোরবোর্ডে ৫৯ রানের সময় প্রথম আঘাতটি হানেন তাইজুল। তার দুর্দান্ত এক ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন আবদুল্লাহ শফিক। আউট হওয়ার আগে ২৫ রান করেছেন তিনি। নিজের পরবর্তী ওভার করতে এসে আবারও তাইজুল জাদু। ২০তম ওভারের চতুর্থ বলে কটবিহাইন্ডের আবেদন করেন তাইজুল। তবে রিভিউ নিলেও আম্পায়ার সেই ডাকে সাড়া দেননি। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি পাকিস্তানি ব্যাটারের ব্যাট হালকা ছুঁয়ে গেছে।

Manual5 Ad Code

তবে দ্বিতীয় উইকেটের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ৭০ রান ঠিক তখন আবারও উইকেটশিকারির ভূমিকায় তাইজুল। এবার তার শিকার ৩৯ রানে ব্যাট করতে থাকা অপর ওপেনার আবিদ আলি। এরপর ৭৮ রানের সময় লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি তারা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code