ইংল্যান্ডে ব্রিটিশ এম্পায়ার মেডেল খেতাব পেলেন মোহাম্মদ আফরোজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন : ইংল্যান্ডে রানিংম্যান হিসেবে সমধিক পরিচিত কমিউনিটি এক্টিভিস্ট ব্রিটিশ-বাংলাদেশী মোহাম্মদ আফরোজ মিয়া।

Manual5 Ad Code

তিনি করোনা মহামারী শুরুর পর মানুষের কল্যানে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) খেতাব অর্জন করেছেন।

Manual8 Ad Code

তহবিল সংগ্রহ ও ওল্ডহ্যাম ও বৃহত্তর ম্যানচেস্টারে করোনাকালীন সময়ে সেবা দেওয়ায় ওল্ডহ্যামের বাসিন্দা ৪৯ বয়সী মোহাম্মদ আফরোজ মিয়াকে এবার ইংরেজি নব বর্ষের সম্মাণনার অংশ হিসেবে সম্মানসূচক বিইএম এওয়ার্ড প্রদান করা হয়।

তিনি দেশে-বিদেশের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় গত দুই বছর প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করে ব্যক্তি পর্যায়ে তহবিল সংগ্রহের এক নতুন নজির স্থাপন করেন। চ্যারিটির জন্য এই বিপুল পরিমান অর্থ সংগ্রহ করার স্বীকৃতি হিসেবে রাণীর দেয়া নতুন বছরের সম্মাণনা পেলেন তিনি।

মোহাম্মদ আফরোজ মিয়া দুই বছর আগে উচ্চ রক্তচাপের কারণে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন এবং স্বাস্থ্য নিয়ে তার মধ্যে যে ভীতির সৃষ্টি হয়েছিলো তাকে জয় করতে তিনি নিয়মিত দৌঁড়ানো শুরু করেন। এক সময় তিনি তাঁর এই দৌড়কে চ্যারিটির উদ্দেশ্যে নিবেদিত করেন।

গত বছরের রমজান মাসে রোজা রাখার অবস্থায় ওল্ডহ্যাম থেকে লন্ডন পর্যন্ত দৌড়ে পাড়ি দিয়ে তিনি দেশবাসীর নজর কাড়েন। ঐ সময় তিনি আট দিনে আটটি শহরে হাফ ম্যারাথন দৌড়েছিলেন এবং গত বছর অক্টোবরে তার প্রথম লন্ডন ম্যারাথন সম্পন্ন করেন।

Manual1 Ad Code

আফরোজ মিয়ার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের বাসিন্দা এবং আফরোজ মিয়া দুই ছেলে ও দুই মেয়ের জনক।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code