ইআরকিউ হিসাবে জমার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রফতানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা করা বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবাসিত রফতানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ হতে পারে। তবে তথ্য প্রযুক্তি খাতে এ হার ৭০ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code