ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual7 Ad Code

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিলো কাতার। রবিবার (২২ ডিসেম্বর) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, জোরপূর্বক শ্রম ও পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলো যদি কঠোরভাবে নতুন আইন প্রয়োগ করে তবে, এই পদক্ষেপ নেবে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual2 Ad Code

চলতি বছর কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এর নির্দেশিকায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে কাজ করছে এমন বড় কোম্পানিগুলোর সরবরাহ চেইনে জোরপূর্বক শ্রমের ব্যবহার হচ্ছে বা পরিবেশের ক্ষতি করে কি-না তা পরীক্ষা করা যাবে। কোনও কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ মিললে ওই কোম্পানির বিশ্বব্যাপী টার্নওভারের ৫ শতাংশ পর্যন্ত জরিমান করার নির্দেশ রয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কাতারএনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি বলেন, ‘ইউরোপে গিয়ে যদি আমি আমার জেনারেটেড রাজস্বের ৫ শতাংশই হারাই, তবে আমি ইউরোপেই যাব না।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code