ইউক্রেন সীমান্তে অব্যাহত রুশ সেনার জমায়েত, আসন্ন যুদ্ধের ইঙ্গিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তে রুশ সেনার জমায়েত অব্যাহত রয়েছে। সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে মিলেছে এমন তথ্য। এতে আসন্ন যুদ্ধের উত্তেজনা বেড়েই চলেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানির সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে তাদের সেনা জমায়েতের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কিন ম্যাক্সার টেকনোলোজি তুলেছে এসব ছবি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার প্রকাশ করা ছবিতে দেখা যায়, ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্তের কাছে একাধিক জায়গায় জমায়েত ক্রমে বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। এছাড়া ক্রিমিয়ার একটি রুশ সেনাঘাঁটিতে শত শত সাঁজোয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একইসঙ্গে রয়েছে কয়েকশো ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ও মিসাইল ডিফেন্স সিস্টেম।

Manual3 Ad Code

রিপোর্ট, গত ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত যে চিত্র পাওয়া গেছে তাতে স্পষ্ট ওই সেনাঘাটিতে যুদ্ধের সরঞ্জাম। অথচ, গত অক্টোবর মাসের উপগ্রহ চিত্রে দেখা যায় যে সেনাঘাঁটিটি প্রায় ফাঁকা।

এদিকে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া সংঘর্ষ চায় না তবে শিগগিরই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছে চায় নিরাপত্তার নিশ্চয়তা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code