নিউজ ডেস্কঃ মারা গেলেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি। ৬৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, ইতালির এই সাবেক সাংবাদিক ও মধ্য-বামপন্থী রাজনীতিক গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং সব অফিসিয়াল কার্যক্রম বাতিল করেছিলেন।
Manual3 Ad Code
গত মাসে ইতালির একটি হাসপাতালে গুরুতর অসুস্থতা নিয়ে স্যাসোলি ভর্তি হয়েছিলেন। তার মুখপাত্র রবার্তো সুইলো টুইট করে জানান, স্যাসোলি মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে অ্যাভিয়ানোর একটি হাসপাতালে মারা গেছেন।
Manual3 Ad Code
এই সাবেক টেলিভিশন সংবাদ পাঠক ২০১৯ সালের জুলাইয়ে ৭০৫ আসনের ইউরপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট হন।
Manual4 Ad Code
