ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১৩%-ই বাংলাদেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

এবারের তালিকায় ইতালিতে অভিবাসনপ্রত্যাশী শীর্ষ ১০ দেশের মধ্যে তিউনিসিয়া ও বাংলাদেশ ছাড়াও আছে মিসর, আইভরি কোস্ট, ইরান, গিনি, ইরিত্রিয়া, মরক্কো, সুদান ও ইরাক।

Manual2 Ad Code

ইউএনএইচসিআর জানায়, চলতি বছরের প্রথম ৮ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪৬ হাজার ৮৫০ জন ইতালিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ২৪ হাজার ১৫৮। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ইতালি পাড়ি দেওয়া মানুষের হার ৯৪ শতাংশ বেড়েছে। তাঁদের মধ্যে লিবিয়া থেকে ১৯ হাজার ৭৮৩ জন এবং তিউনিসিয়া থেকে গেছেন ১৭ হাজার ৫৮৪ জন।

Manual1 Ad Code

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ অভিমুখী অভিবাসী ও শরণার্থীর ঢল ঠেকাতে লিবিয়া অভিযান জোরদার করেছে। দেশটির কোস্টগার্ড গত রোববার পাঁচ শতাধিক যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা সাগরে আটক করেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে, ওই নৌকার যাত্রীদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code