ইন্দোনেশিয়ায় জেগেছে আগ্নেয়গিরি, মৃত্যু ১

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভাতে একটি আগ্নেয়গিরি অগ্ল্যুৎপাত শুরু করেছে। এতে এখন পর্যন্ত একজন মারা গেছেন। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ৪১ জন। শনিবার (৪ ডিসেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মাউন্ট সেমেরু নামের এই আগ্নেয়গিরির বিশাল ছাইয়ের মেঘ থেকে বাঁচতে আশেপাশের বাসিন্দারা পালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন আশেপাশের গ্রামগুলো ধ্বংসাবশেষে ঢেকে গেছে।

এই ছাই আকাশে ৫০ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে বলে এয়ারলাইনসগুলোকে সতর্ক করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা থরিকুল হক জানিয়েছেন, এলাকা থেকে নিকটবর্তী মালং শহরের একটি সড়ক ও সেতু বিচ্ছিন্ন করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code