ইমরানকে নিয়েই নতুন ভিডিও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ক্রিকেট ইতিহাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিল পিসিবি। সেই ভিডিও নিয়ে ভীষণ সমালোচনার মুখে পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যার হাত ধরে ক্রিকেটে তাদের সর্বোচ্চ অর্জন, সেই ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের উল্লাস ও তার ট্রফি নেওয়ার মুহূর্তটি-ই সেখান থেকে বাদ পড়েছে। এর পর থেকে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাই শুধু নন, ওয়াসিম আকরাম থেকে শুরু করে ওয়াহাব রিয়াজ, উরুজ মমতাজরা সমালোচনা করেছেন পিসিবির। এই কাণ্ডের জন্য বোর্ডকে ক্ষমাও চাইতে বলেন তারা।

Manual7 Ad Code

সমালোচিত হয়ে বৃহস্পতিবার নিজেদের ভুল শুধরে নিয়েছে পিসিবি। টুইটারে সর্বশেষ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইমরান খানের বিশ্বকাপ জয় ও ট্রফি হাতে নেওয়ার ঐতিহাসিক মুহূর্তটি সেখানে যোগ করা হয়েছে।

যার ব্যাখ্যায় টুইটারে তারা বলেছে, ‘বিশ্বকাপের আগে পিসিবি একটি প্রোমোশনাল ক্যাম্পেইন শুরু করেছে। যার আওতায় ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়েছিল। এর দৈর্ঘ্যটা ছিল সংক্ষিপ্ত, ফলে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়েছে। এই পূর্ণ ভিডিওতে সেই ভুলটি এবার শুধরে নেওয়া হয়েছে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code