ইরানের পারমাণবিক পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি আরব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করে আসছে ইরান। সেই পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি আরব। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব নেতারা যখন ২০‌১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল করতে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর পরিকল্পনা করছেন ঠিক সেই মুহূর্তে এই আহ্বান জানালেন সৌদি বাদশাহ।

Manual5 Ad Code

সাধারণ অধিবেশনে ভিডিও বার্তায় সৌদি বাদশাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মুক্ত থাকবে। এ বিশয়ে জোর দিতে চায় সৌদি আরব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই ইরান ও সৌদি আরব বিরোধে জড়িত। ইয়েমেন, সিরিয়াসহ বিভিন্ন স্থানে ছায়া যুদ্ধে যুক্ত তারা। ২০১৬ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন হয়। তবে উত্তেজনা নিরসনে এই বছর আলোচনা চালিয়েছে তারা।

Manual2 Ad Code

সৌদি বাদশাহ তার বক্তবে আরও বলেন, ‘ইরান একটি প্রতিবেশি দেশ আর আমরা আশা করছি আমাদের প্রাথমিক আলোচনা থেকে আত্মবিশ্বাস তৈরিতে একটি চূড়ান্ত ফলাফল আসবে। যার ভিত্তি হবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

Manual7 Ad Code

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন তেহরান বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করতে চায়, যা থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code