ইরানের প্রস্তাব: বিনাশর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ত্ত চুক্তি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual4 Ad Code

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনও আলোচনা করবে না। তবে ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনও পূর্ব শর্ত আরোপ করার অবস্থায় যুক্তরাষ্ট্র নেই। পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করবে। পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে। ইরানের একজন বিখ্যাত পরমানু বিজ্ঞানী হত্যাকান্ডের পর ইরানের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code