ইরানের সঙ্গে চার হাজার কোটি ডলারের চুক্তি করেছে রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সঙ্গে চার হাজার কোটি ডলারের একটি তেল চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরকালে এই ঘোষণা এলো। ইরানের তেল ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন (চার হাজার কোটি) ডলারের এই ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটি ভার্চুয়ালি সই হয়েছে বলে জানিয়েছে শানা। সিরিয়া বিষয়ক আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তেহরান সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সম্মেলনে যোগ দেয়া ছাড়াও তিনি ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code