ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ‘গ্রেফতার’

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual5 Ad Code

সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেফতার করেছে দেশটির সরকার। তাকে দেশটির দক্ষিণের শিরাজ শহর থেকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, বুশেহর শহরে দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে আহমেদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে। তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

গত ডিসেম্বরে বুশেহর শহরে আহমেদিনেজাদ এক ভাষণে বলেন, অব্যবস্থাপনা চলছে ইরানে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।

এর কিছুদিন পরই শুরু হয় দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়েছেন।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আরো কিছু বিষয়ের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ 'গ্রেফতার'
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code