ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর গৃহকর্মীর বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের এক গৃহকর্মীর বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেট। আল আবাবিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শিট বেট জানায়, সন্দেহভাজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি ব্যক্তি ‘ইসরাইলের চিরশত্রু’ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তাব রাখেন।প্রমাণ হিসেবে বেনি গ্যান্টজের বাড়ির কয়েকটি ছবিও তিনি পাঠিয়েছিলেন।  এমনকি বেনি গ্যান্টজের কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করে দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন তিনি।

Manual6 Ad Code

তেহরানের পরমাণু  কর্মসূচি নিয়ে ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যেই এ খবর সামনে এলো। ইরানের এই কর্মসূচিকে সামরিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে অভিহিত করে ইসরাইল। ইরানের এই কর্মসূচি ওই অঞ্চলে ইসরাইলের শত্রুদের সমর্থন জোগাবে বলেও তাদের দাবি।

Manual8 Ad Code

শিন বেট জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি বেনি গ্যান্টজের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করতেন। তেল আবিবের কাছে  শহর লডের একটি আদালত তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। চলতি মাসের শুরুতে তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code