ইসরাইলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না: খেলাফত মজলিস

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: ঈদের দিন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইসরাইলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

Manual4 Ad Code

এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ইসরাইল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই হিসাবে ইসরাইলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকার কথা নয়। অথচ পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারেই ঢাকা ত্যাগ করে।

Manual6 Ad Code

তারা বলেন, ইসরাইল একদিকে ফিলিস্তিনের গাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে, পবিত্র ঈদের দিনও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করছে, অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে। যে বিমান সংস্থা এ ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছে। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছি।

Manual5 Ad Code

গাজায় গণহত্যাকারী ইসরাইল থেকে কেন, কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কী নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায়। অথচ এর আগে ইসরাইল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি। সরকারকে অবিলম্বে জাতির সামনে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে। মানবতার দুশমন ইসরাইলের সঙ্গে গোপনে-প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code