ইসরাইলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
ঋষি সুনাক

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান।

Manual7 Ad Code

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

Manual2 Ad Code

এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

Manual1 Ad Code

তিনি আরও বলেছেন, ইসরাইল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code