ইসরায়েলকে ২ হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইসরায়েলের কাছে প্রায় ২ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের আওতায় যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামাদি রয়েছে। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পেন্টাগন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ওই বিবৃতিতে বলা হয়েছে, এফ-১৫ বিমান এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য ১ হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই অস্ত্রগুলোর মধ্যে ট্যাংক কার্তুজ, এক্সপ্লোসিভ মর্টার কার্তুজ ও সামরিক যান রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code