ইসরায়েলি মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোয়। সেখানে হুইলচেয়ারে করে ঢুকতে না পারায় ইসরায়েলের এক মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত সোমবার তিনি হুইলচেয়োরে করে সম্মেলনস্থলে হাজির হলেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

Manual1 Ad Code

জানা যায়, ইসরায়েলি ওই মন্ত্রীর নাম কারিন এলহারার। তিনি ইসরায়েলের জ্বালানি ও পানিমন্ত্রী। কপ-২৬ সম্মেলনে অংশ নিতে হুইলচেয়োরে করে গত সোমবার তিনি গ্লাসগোর সম্মেলনস্থলে উপস্থিত হন। কিন্তু বাইরে ২ ঘণ্টা অপেক্ষার পরও তাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি আয়োজকরা।

কারিন এলহারারের দফতর জানিয়েছে, পরে শাটল ট্রান্সপোর্টের মাধ্যমে তাকে সম্মেলনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে শাটল ট্রান্সপোর্টের বাসটিতে হুইলচেয়ারে করে প্রবেশের সুযোগ ছিল না। পরে বাধ্য হয়ে তাকে হোটেলে ফিরে যেতে হয়।

Manual2 Ad Code

বার্তাসংস্থা রয়টার্স বলছে, হুইলচেয়োরে করে জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পারার বিষয়টি জানার পর গতকাল মঙ্গলবার কারিন এলহারারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিস জনসন। এসময় ব্যক্তিগতভাবে ওই ইসরায়েলি মন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

বরিস জনসন ওই ইসরায়েলি মন্ত্রীকে সেসময় বলেন, ‘সম্মেলনস্থলে ব্যবস্থাপনা নিয়ে গতকাল কিছু সমস্যা ছিল। আমি এ বিষয়ে খুবই, খুবই দুঃখিত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code