ইয়েমেনের মারিবে সংঘর্ষে ২০০ জনের প্রাণহানি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধার প্রাণহানি ঘটেছে। সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব প্রাণহানী হয়েছে। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার (৪ জানুয়ারি) জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

Manual6 Ad Code

ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী  বিশাল সেনাবাহিনীও ৭০ জন  যোদ্ধাকে হারিয়েছে।

Manual7 Ad Code

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে মিলিয়ন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।

Manual1 Ad Code

বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code