ঈদের ছুটি শেষে আবার চালু হলো পার্সেল ট্রেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ ঈদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কৃষিপণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।

Manual7 Ad Code

বুধবার (২৭ মে) বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কন্ট্রোল রুম জানায়, সকাল থেকে এ বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।

কন্ট্রোল রুম জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে একটি পার্সেল স্পেশাল ট্রেন ঢাকায় আসে এবং সকাল ১১টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পার্সেল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুসারে বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে।

Manual4 Ad Code

বর্তমানে যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে, সেগুলো হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।

Manual6 Ad Code

করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code