অসঙ্গতির গল্প চেয়েছিলাম

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: শিউলি নতুন একটি কর্পোরেট অফিসে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে অফিসের ম্যানেজার তাকে পছন্দ করে! এটা জানার পর থেকে শিউলি সব কিছু মুখ বুঝে সহ্য করে যায়। কারণ, চাকরিটা ছাড়লে তাকে রাস্তায় দাঁড়াতে হবে।

এরকমই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চেয়েছিলাম’। আপেল আকবরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এবং স্বপন বিশ্বাসের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি, মিলি বাশার, আনোয়ার শাহী, শম্পা রেজা, হারুন রশিদ বান্টি, বাশার বাপ্পি, খায়রুল ইসলামসহ অনেকে।

Manual8 Ad Code

নাটকটি প্রসঙ্গে পরিচালক স্বপন বিশ্বাস বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি নিয়ে গল্পটি সাজানো হলেও প্রেম-ভালোবাসাও রয়েছে। আশা করছি দর্শকরা খুবই উপভোগ করবে।’অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’

Manual6 Ad Code

অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকটির গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’ডেস্ক রিপোর্ট: শিউলি নতুন একটি কর্পোরেট অফিসে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে অফিসের ম্যানেজার তাকে পছন্দ করে! এটা জানার পর থেকে শিউলি সব কিছু মুখ বুঝে সহ্য করে যায়। কারণ, চাকরিটা ছাড়লে তাকে রাস্তায় দাঁড়াতে হবে।

Manual2 Ad Code

এরকমই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চেয়েছিলাম’। আপেল আকবরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এবং স্বপন বিশ্বাসের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি, মিলি বাশার, আনোয়ার শাহী, শম্পা রেজা, হারুন রশিদ বান্টি, বাশার বাপ্পি, খায়রুল ইসলামসহ অনেকে।

Manual2 Ad Code

নাটকটি প্রসঙ্গে পরিচালক স্বপন বিশ্বাস বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি নিয়ে গল্পটি সাজানো হলেও প্রেম-ভালোবাসাও রয়েছে। আশা করছি দর্শকরা খুবই উপভোগ করবে।’অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। যখন গল্পটি আমি পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকটির গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code