ঈদের জন্য ৮ দিন শিথিল থাকবে বিধিনিষেধ : তারপর আবার শাটডাউন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে করোনা মহামারির বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে দেশে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে।

Manual8 Ad Code

সোমবার ( ১২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি একথা জানান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিংমলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে।

১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকলেও চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

 

 

এদিকে কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য শাটডাউনে যাচ্ছে দেশ। এ আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধিনিষেধ শিথিলের পরপরই রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদকে সামনে আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না। আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) বিকেলে থেকে অনলাইনে টিকেট ছাড়া হবে।

অন্যদিকে, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে। তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এখন দেশে করোনার মহামারি চলছে, সেহেতু ঈদে লঞ্চ চলবে কি না- তা মন্ত্রিপরিষদই সিদ্ধান্ত নেবে।

Manual2 Ad Code

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল রবিবার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সামনে ঈদকে সামনে রেখে এমনটা নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code