ঈদের ৭ দিন এক জেলার মোটরবাইক অন্য জেলায় যাবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঈদের আগে পরে সাত দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করবে সড়ক বিভাগ। বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন—এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটর সাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটর সাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটর সাইকেল বরিশালে চালাতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code