ঈদ মোবারক :; সকলের ঈদ হোক আনন্দের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মাহফুজ আদনান :: এক মাস সিয়াম সাধনা শেষ হলো । আজ সোমবার ২ মে যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপে তথা মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর । বাংলাদেশে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। ঈদ মানে আনন্দ। সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে অপার আনন্দ। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঈদের আগের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করি। অপরের দুঃখ-কষ্ট বুঝতে সচেষ্ট হই। রোজার প্রধান লক্ষ্য ত্যাগ ও সংযম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর।

গত দুই বছর ঈদ উৎসব উদযাপিত হয়েছে ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারি মানুষের ঈদ আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে। এবার করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় ঈদ উদযাপিত হবে পরিপূর্ণ উৎসবের মধ্য দিয়ে।

ঈদে অনুযায়ী প্রিয়জনকে নতুন পোশাক ও উপহারসামগ্রী কিনে দেন। যারা সারা বছর জীর্ণ পোশাকে থাকেন, তারাও ঈদের দিনে সন্তানদের গায়ে নতুন পোশাক পরাতে চান।

Manual6 Ad Code

অনেক প্রবাসীর ঈদে দেশে ফেরার ইচ্ছা থাকলেও উচ্চ শ্রেণীতে পড়ুয়া ছেলে-মেয়েদের স্কুল থেকে দীর্ঘ ছুটি না মেলায় তারা দেশে ফিরতে পারছেন না। আগামী কুরবানির ঈদে গ্রীষ্মকালীর স্কুল ছুটিতে তারা দেশে ফিরে পরিবার পরিজনদের সাথে মিলিত হবেন। তখন ঈদে দেশে ফেরা প্রবাসীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্ক, নিউজার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা ও কেন্টাকির প্রায় অর্ধশত স্কুল-কলেজে গত ৫-৬ বছর আগে থেকেই শিক্ষার্থীদের খাবারের তালিকায় হালাল খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual3 Ad Code

দেশের সাথে প্রবাসীরা ঈদ পালন করেন অনেকটা অন্যরকম । ঈদের জামাত শেষে অনেককে কাজে ছুটে যেতে হয় । আবার অনেকের বাসায় মেহমান আসেন । তাদের নিয়ে সময় কাটিয়ে থাকেন । কাজ আর ব্যস্ততা ছাপিয়ে ঈদ হোক সার্বজনীন ।

Manual6 Ad Code

সবাইকে ঈদের শুভেচ্ছা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code