উজবেকিস্তানে বিক্ষোভে নিহত ১৮, আহত ২৪৩

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত প্রদেশ কারাকালপাকস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত ও অপর ২৪৩ জন আহত হয়েছে। সোমবার উজবেক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বায়ত্তশাসন খর্বের পরিকল্পনার বিরুদ্ধে গত সপ্তাহ থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। দেশটির পুলিশ ন্যাশনাল গার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিরাপত্তাবাহিনী ৫১৬ জনকে আটক করেছে। শুক্রবার বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। এদের অনেককে পরে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন খর্বের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও জারি করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code