উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: ব্যারিস্টার বিপ্লব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্মকে নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল।

Manual7 Ad Code

 

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যে কোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।

Manual5 Ad Code

আজ শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে কঠিন চীবর দানোৎসবে সম্মনিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

 

 

ব্যারিস্টার বিপ্লব বলেন, শেখ হাসিনার রাজনীতি হচ্ছে এদেশের প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার, সমান মর্যাদা নিয়েই এ দেশের মাটিতে জন্মগ্রহণ করবেন এবং এদেশের মাটিতেই মৃত্যুবরণ করবেন।

Manual4 Ad Code

তিনি এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

শাকপুরা তপোবন সর্বজনীন বিহারের অধ্যক্ষ সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ ভদন্ত বসুমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code