‘উপজেলা নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে’

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না, যা জনগনের কাছে প্রমাণিত।

Manual3 Ad Code

শুক্রবার নারায়নগঞ্জের আড়াইহাজারে তাবদাহে সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আড়াইহাজার থানার বিভিন্ন জায়গায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন।

সুমন বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে দেখছে ভারতের চোখে। বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ দেশনায়ক তারেক রহমানের ডাকে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করে দেখিয়ে দিয়েছে এই নৌকা বাংলাদেশের নৌকা নয়, এই নৌকা অন্যের নৌকা, বিদেশি নৌকা।

Manual3 Ad Code

তিনি বলেন, উপজেলা পরিষদেও ডামি নির্বাচন হচ্ছে। জনগণ এই একদলীয় নির্বাচনকেও বয়কট করবে।

Manual2 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কাসেম ফকির, সফিউল আলম সবুজ, হানজালা চেয়ারম্যান, জুবায়ের রহমান জিকু, সামিম মোল্লা, ডা. মজিবুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code