এই সরকারের হাতে পড়ে নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকারের হাতে পড়ে নির্বাচন ব্যবস্থা  নষ্ট হয়ে গেছে।’ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনোকিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি। নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের অভিমত দিয়েছি। কিন্তু এই সরকার কোণো কিছুই গ্রহণে করেনি।  সে কারণেই আমাদের পুরনো দাবি নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার থাকতে হবে।’

Manual3 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তাকে নিজের চেহেরা এবং দলের চেহেরা আয়নায় দেখা উচিত। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর কারে ক্ষমতা দখল করে বসে আছে।’

Manual7 Ad Code

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি, এটা পুরোপুরি বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছেন, সেখানে আমাদের কোনো বাধা থাকবে না।’

Manual5 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code