এই ৫ অভ্যাস খাবার হজমে সহায়তা করে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনেক সময় দেখা যায় ভারী খাবার খেলে ঠিক মতো হজম হতে চায় না। ফলে অ্যাসিডিটি, হজমের গণ্ডগোল, পেট ফেঁপে যাওয়া বা পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। আবার তেল-মসলাযুক্ত খাবার না খেয়ে স্বাভাবিক খাবার খেলেও অনেকের প্রায় প্রায়ই এমন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আমাদের কিছু অভ্যাসের কারণেই অনেক সময় হজমের গণ্ডগোল দেখা যায়। জেনে নিন খাবার দ্রুত হজমের জন্য কোন কোন অভ্যাস আয়ত্ত করবেন।

Manual5 Ad Code

১। খাবার চিবিয়ে খান
খাবার খুব ভালো করে চিবিয়ে খাওয়া জরুরি। মুখের ভেতর থেকেই হজম প্রক্রিয়া শুরু হয়। মুখে থাকা লালা এবং এনজাইমগুলো খাবার ভেঙে দিতে শুরু করে। পুঙ্খানুপুঙ্খভাবে চিবানো খাবারকে ছোট ছোট টুকরো করে ফেলে, যা পাকস্থলী এবং অন্ত্রের কাজ সহজ করে। এই সহজ অভ্যাস খাবার সম্পূর্ণরূপে হজম এবং শোষিত করা নিশ্চিত করে।

Manual8 Ad Code

২। ডায়েটে পাচক এনজাইম যোগ করুন
বায়োমোলিকুলস জার্নালে প্রকাশিত ২০১৩ সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, পাচক এনজাইম প্রোটিন ও খাবার অ্যামিনো অ্যাসিডে ভেঙে দিতে সাহায্য করে। যদি মনে করেন যে খাবার ভালোভাবে হজম করছে না, তাহলে পাতে মধু, আম, কলা এবং পেঁপের মতো এনজাইম সমৃদ্ধ খাবার রাখুন।

৩। হাইড্রেটেড থাকুন
হজমসহ প্রায় প্রতিটি শারীরিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য হচ্ছে পানি। পর্যাপ্ত পানি ও পানিজাতীয় খাবার খান। হাইড্রেটেড থাকলে পেটে হজমের তরল এবং এনজাইমের ভারসাম্য বজায় থাকে। প্রোটিনসহ অন্যান্য খাবার ভাঙতে সাহায্য করে পানি। তবে খাবার খাওয়ার মাঝে বেশি পানি খাবেন না। এটি পাকস্থলীর অ্যাসিডকে পাতলা করে দেয় ও হজমের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে।

৪। প্রোবায়োটিক রাখুন খাদ্য তালিকায়
অন্ত্রকে সুস্থ রাখতে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক গ্রহণ করা জরুরি। প্রোবায়োটিকের জন্য ডায়েটে দই রাখতে পারেন।

Manual2 Ad Code

৫। স্ট্রেস ম্যানেজ করুন
স্ট্রেস পাচক এনজাইমগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়। পর্যাপ্ত বিশ্রাম হজমে সহায়তা করে। শ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন স্ট্রেস কমানোর জন্য। শান্ত জায়গায় বসুন এবং মননশীল খাদ্যাভ্যাস গঠন করার চেষ্টা করুন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code