একজন গুলরুখ বেগম ও কীর্তি কথা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

এম মঈনুল ইসলাম মছলুঃ মেঘ-পাহাড়ের দেশে জন্মগ্রহণ করে কুলাউড়ার একঝাঁক মানুষ দেশ-বিদেশে কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। সাহসী ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের সীমান্তবর্তী এই জনপদ থেকে গিয়ে এসব লড়াকু মানুষগুলো বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজেদের পরিচয় দেন ‘আমরা বাংলাদেশি’ -এই বলে। ঠিক ক সেরকমই বাংলাদেশকে স্বগৌরবে বুকে লালন আর ধারণকারিণী একজন কুলাউড়ার গুলরুখ বেগম।

Manual5 Ad Code

মহীয়সী এই নারী মানবসেবায় বিশেষ অবদানের জন্য ২০১০ সালে বৃটেনের রাণী কর্তৃক প্রদত্ত সম্মানজনক এওয়ার্ড ‘এম বি ই’ অর্জন করেন। তিনি বাংলাদেশি বংশদ্ভূত বৃটিশ নারী যিনি ওই দেশে বিশেষভাবে সম্মানে ভূষিত হলেন। বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানজনক আসনে উপস্থাপন করার অবিরাম প্রচেষ্টা রয়েছে গুলরুখ বেগমের।

মানব সভ্যতার ইতিহাসে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। পুরুষের পাশাপাশি সভ্যতার নানা উত্থান ও অর্জন এসেছে নারীর হাত ধরে। যুগেযুগে প্রেরণা যুগিয়েছেন এই নারীজাতি। মানবসেবা ও আবিষ্কারে নারী বরাবরই ইতিহাসে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। ইতিহাস কাঁপানো বহু নারী নিজেদের কর্ম তৎপরতায় উঠে এসেছেন ইতিহাসের পাতায়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেখিয়েছেন তারা কীভাবে সফল হওয়া যায়। গুলরুখ বেগম এইসব সফলদের একজন।

Manual1 Ad Code

গুলরুখ বেগম যখন মানবসেবায় বৃটেনের ‘এম বি ই’ এওয়ার্ড লাভ করেন তখন সেদেশের প্রভাবশালী Guardian পত্রিকা তাঁর সম্পর্কে লিখেছে, A women who has dedicated her life to helping people who become disabled later in life has spoken of her shock and delight at receiving an MBE in the New Year’s Honours list. Gulrook Begum, of Waltham Forest, will be awarded the honour for her services to health care.

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইলিমের পুত্র বৃটেন প্রবাসী মরহুম মোহাম্মদ ইসরাইলের সহধর্মিণী কীর্তিমান এই গুলরুখ বেগম। কুলাউড়ায় জন্মগ্রহণকারী মরহুম আব্দুল মোছাব্বির চৌধুরীর মেয়ে এই গুলরুখ বেগম বিয়ের পর পাড়ি জমান বৃটেন। তিনি বর্তমানে বৃটেনের National Health Service-এ কর্মরত রয়েছেন। দেশ ও দেশের মানুষের টানে বছরে একাধিকবার তিনি ছুটে আসেন জন্মমাটির কুলাউড়ায়। অবস্থান করেন স্বামীর পৈতৃক নিবাস কর্মধার কাজীবাড়িতে।

এলাকার মানুষের সুখ-দুঃখে এই নারীর সহযোগিতার হাত সদা প্রসারিত। প্রচার বিমুখ তিনি। নীরবে-নিভৃতে মানবতার কল্যানে তিনি কাজ করে চলেছেন। ইতোমধ্যে গরীব, অসহায় মানুষের মধ্যে পাকাঘর তৈরি করে দিয়েছেন। করেছেন মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সহায়তা প্রদান।

Manual8 Ad Code

বাবা মার কাছ থেকে “শ্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা” এই শিক্ষা পাওয়া কর্মবীর মানুষটার সময় কাটে আল্লাহর ইবাদত ও মানুষের সেবা করে। রয়েছে অসহায়, বঞ্চিত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর প্রাণান্তকর প্রচেষ্টা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code