একদিনেই পড়লো ১৩ উইকেট, লঙ্কানদের রেকর্ড গড়া জয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: গলে মাথা তুলে দাঁড়ানো সফরকারী যে কোনও দলের জন্যই চ্যালেঞ্জ। সেই জায়গায় ৪ টেস্ট খেলা আইরিশদের সামনে শ্রীলঙ্কা গড়ে রানের পাহাড়। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে তাদের করা ৫৯১ রানের পর তাতে পিষ্ট হয়েছে আয়ারল্যান্ড। তাতে তিন দিনেই শেষ হয়েছে এই টেস্ট। ফলোঅন করতে নেমে আইরিশরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গেছে। লঙ্কান দল জিতেছে ইনিংস ও ২৮০ রানে। নিজেদের টেস্ট ইতিহাসে এটা লঙ্কানদের সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেবারের জয়টি ছিল ইনিংস ও ২৫৪ রানে।

Manual5 Ad Code

প্রথম ইনিংসে গতকাল থেকেই নড়বড়ে অবস্থায় ছিল সফরকারীরা। ১১৭ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। তৃতীয় দিনের শুরুতে এই ইনিংস স্থায়ী হয়েছে আর ৭ ওভারের মতো। ১৪৩ রানে গুটিয়ে যাওয়ায় ফলোঅন করতে নেমেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই চললেও পুরো দিনে ১৩ উইকেটের পতন আইরিশদের দুর্বল ব্যাটিংয়ের ইঙ্গিত দেয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code