একবার পেলেন জামিন, আবারও একই অভিযোগে অভিযুক্ত লঙ্কান ক্রিকেটার

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ক্রীড়া ডেস্ক:

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে একবার গ্রেপ্তার হয়েছিলেন সচিত্র সেনানায়েকে। শ্রীলঙ্কার এই ক্রিকেটার তখন জামিনও পেয়েছিলেন। এমন ঘটনার দুই বছর না যেতেই পুরোনো অভিযোগে অভিযুক্ত হলেন সেনানায়েকে।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিররের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, সেনানায়েকের বিরুদ্ধে হাম্বানটোটার একটি উচ্চ আদালত ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন। শ্রীলঙ্কার নতুন দুর্নীতিবিরোধী আইনের অধীনে প্রথম ক্রিকেটার হিসেবে আজ তিনি অভিযুক্ত হলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ‘২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী মৌসুমে সেনানায়েকে দুবাই থেকে দুই লঙ্কান ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই দুই ক্রিকেটারকে ম্যাচ পাতানোর কাজে প্রলুব্ধ করেছিলেন। এমন অভিযোগে তিনি এর আগে জামিনও পেয়েছিলেন।’ অভিযোগের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল ভয়েস রেকর্ডিং, অডিও ও তদন্ত প্রতিবেদন প্রমাণ হিসেবে আদালতে পেশ করেছেন।

Manual3 Ad Code

এলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন সেনানায়েকে। ২১ মাস আগে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল। এমনকি ভ্রমণ নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তখন। নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। গ্রেপ্তার হওয়ার পর অবশ্য জামিন পেতে বেশি সময় লাগেনি। প্রায় দুই বছর পর এবার নতুন দুর্নীতিবিরোধী আইনের অধীনেই ফেঁসে গেলেন লঙ্কান ক্রিকেটার।

Manual3 Ad Code

আইসিসি শ্রীলঙ্কাকে দুর্নীতে অন্যতম শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত করার পর সাবেক ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো নতুন আইন নিয়ে আসেন। আরেক সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানন্দ আলুথগামাগে ২০২১ সালে সংসদে বলেছিলেন যে ম্যাচ ফিক্সিং শ্রীলঙ্কায় ব্যাপক হারে চলছে। পরবর্তীতে অজানা এক দুর্নীতির অভিযোগে ২০ বছরের জেল হয়ে যায়।

ম্যাচ পাতিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞায় সাবেক লঙ্কান ক্রিকেটার ম্যাচ পাতিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞায় সাবেক লঙ্কান ক্রিকেটার
২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ী দলে ছিলেন সেনানায়েকে।

Manual8 Ad Code

ডেস্ক: আর

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code