একসঙ্গে কাজ করার ঘোষণা ম্যাক্রো এবং ট্রাসের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আস্তাভাজন হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। একইসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করারও পরিকল্পনা ঘোষণা করেছেন উভয় নেতা। নতুন একটি রাজনৈতিক ক্লাবের প্রথম বৈঠকে তারা এই পরিকল্পনা ঘোষণা করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোঁকে ‘বন্ধু’ হিসেবে ঘোষণা করলেও টোরি দলের নেতৃত্বের প্রচারণার সময় ফরাসি প্রেসিডেন্ট তার ‘বন্ধু না শত্রু’ তা বলতে অস্বীকার করেছিলেন লিজ ট্রাস। অবশ্য ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ব্রিটেনের সঙ্গে তিনি ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের ‘নতুন পর্ব’ আশা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code