বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতায়: ১ম কানাডা, ২য় বাংলাদেশ এবং ৩য় ইজিপ্ট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক : মুজিব জন্ম শতবার্ষিকী’কে সামনে রেখে নিউইয়র্কস্থ বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯) এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির উদ্যোগে করোনার ক্রান্তিলগ্নে কর্মহীন জাদুশিল্পীদেরকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রতিমাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা চলমান রয়েছে। এ বছরের জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর এই ৩ মাস শুধু বাংলাদেশের জাদুশল্পীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাস থেকে এটি সারা পৃথিবীর প্রতিযোগিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

Manual1 Ad Code

চলতি নভেম্বর মাসে অনলাইন ইন্টারন্যাশনাল ম্যাজিক কম্পিটিশন (Online International Magic Competition) ফেসবুক গ্রুপে আয়োজিত, আমাদের ২য় আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায় মোট ৯টি দেশের ৩৮ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। এই জাদু প্রতিযোগিতায় সহযোগী সংগঠন হিসেবে আছে: ফিলিপাইসন আমেরিকা ম্যাজিক সোসাইটি, ইজিপ্ট আমেরিকা ম্যাজিক সোসাইটি, স্পেন আমেরিকা ম্যাজিক সোসাইটি, কিউবা আমেরিকা ম্যাজিক সোসাইটি, মরক্কো আমেরিকা ম্যাজিক সোসাইটি, সিংগাপুর আমেরিকা ম্যাজিক সোসাইটি, ওয়ার্লড হিউম্যান রাইটস এ্যন্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহমনি জাদু একাডেমী (ঢাকা), রুপান্তর ম্যাজিক একাডেমী (শরিয়তপুর), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভিশন ম্যাজিক একাডেমী (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী (খুলনা), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা) এবং বন্ধু ম্যাজিক একাডেমি (রংপুর)। আমাদের সনদপত্রে তাদের লোগো থাকছে।

এই প্রতিযোগিতায় সম্মানীত বিচারক হিসেবে আছেন: কুয়েত নিবাসী বিখ্যাত জাদুশিল্পী ড. গুগামপো, মিশর নিবাসী বিখ্যাত জাদুশিল্পী ড. হ্যানি শো, বাংলাদেশ থেকে জাদুশিল্পী এবং অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এবং প্রিন্স আলমগীর। এছাড়া জাদুশিল্পীদের প্রদর্শনকালের অভিনয়ের বিষয়ে নাম্বার দেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সনদপত্রে তাদের স্বাক্ষর থাকছে। আমাদের প্রতিযোগিতা পরিচালনায় সহযোগি সংগঠন থেকে যারা সহযোগি বিচারক হিসেবে আছেন, তারা হলেন: লায়ন মতিউর রহমান টিপু, আকতার হোসেন, খালেকুজ্জামান খান লাবু, শাহ শহীদুল হক, এ্যাড মাসুদুর রহমান, মো: মাইনুল, নিখিল কুমার রায়, ঈসমাইল খান আনসারী, রাব্বী আলম, বাবু শাহ, আসগর হোসেন এবং রাশিদুল ইসলাম।

গত ২৫/১১/২০২০ তারিখে নভেম্বর মাসের ফলাফল ঘোষনাকালে সংগঠনের সভাপতি জাদুশিল্পী খান শওকত বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জাদুশিল্পীদেরকে বিশ্ববাসীর নজরে আনা এবং তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি ও এ শিল্পের উন্নয়ন করা। তিনি বলেন, আমরা সবসময়ই বলেছি, শিল্পের বিচার করা খুবই কঠিন কাজ। জাদু প্রতিযোগিতায় সম্ভাব্য নির্ভুল সিদ্ধান্তের জন্য আমরা সবার মতামত নিয়েছি। আমরা দর্শকদের ভোট নিয়েছি, প্রতিযোগিদের ভোট নিয়েছি, সহযোগী সংগঠন সমূহের ভোট নিয়েছি, দেশী বিদেশী বিচারকদের ও উপদেষ্টাদের ভোট নিয়েছি। সবার মুল্যবান মতামতের ভিত্তিতে চুড়ান্ত ফলাফল তৈরী করা হয়েছে। যিনি বিজয়ী হতে পারলেন না, তার ম্যাজিকও কিন্তু অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। তিনি একজন জাদুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করছেন বিশ্বের দরবারে। এটিও একটা প্রাপ্তি। সবার সহযোগিতা নিয়ে, আজ ঘোষনা করা হচ্ছে বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার অক্টোবর মাসের ফলাফল। ১ম হয়েছেন: কানাডার মন্ট্রিয়ল নিবাসী ম্যাক্স টি ওজ (ওয়ারেন টোয়াজি), যৌথভাবে ২য় হয়েছেন: বাংলাদেশের জাদুকন্যা এন লাইমুন এবং সাউথ কোরিয়ার জ্যাকিং পুসান। আর তৃতীয় হয়েছেন: ইজিপ্টের কিং ক্লাউস, কিউবার লাজারা স্যানসেজ এবং ভারতের মিষ্টার ইন্ডিয়া।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code