এক্সিম ব্যাংকের গ্রাহকরা ৬ দিন লেনদেন করতে পারবেন না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : লেন‌দেনসহ এক্সিম ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে। আগামী ২৮ এপ্রিল রাত ৮টা থেকে ৫ মে সকাল ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তাদের আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Manual3 Ad Code

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। কোর ব্যাংকিং সফটওয়্যারে আপগ্রেডেশনের কাজ সম্পন্ন কর‌তে তারা এই আবেদন করেছে বলে জানানো হয় নির্দেশনায়।

‌নির্দেশনায় বলা হয়, এক্সিম ব্যাংক লিমিটেডের বিদ্যমান কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের কার্য সম্পাদন করতে আগামী ২৮ এপ্রিল রাত ৮টা থেকে ৫ মে সকাল ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে তাদের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে ব‌লে নির্দেশনায় বলা হ‌য়ে‌ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code