এক-ই সাথে দুটি রাষ্ট্রের সংবাদপত্র, সরকারি ওয়েবসাইট সার্ভার ডাউন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। যুক্তরাজ্যে সরকারি সাইট – গভ.ইউকে-ও ডাউন।

Manual5 Ad Code

এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে। ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।’

Manual5 Ad Code

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে। ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন – গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code