মসজিদে বিস্ফোরণ: ১৪ মরদেহ নিয়ে গেছেন স্বজনরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ব‌্যক্তিরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া ব‌্যক্তিদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Manual1 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ১৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শাহবাগ থানার এসআই মো. রমজান জানিয়েছেন, স্বজনদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দগ্ধদের মধ‌্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আহত অন‌্যান‌্য ব‌্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শনিবার বিকেলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আহতদের অনেকের মুখ, হাত, পা ও শ্বাসনালী পুড়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে দগ্ধ হন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code