মোসাদ প্রধানের প্রস্তাব

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual4 Ad Code

অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।

Manual5 Ad Code

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন শীর্ষ নেতা আল মায়াদিনকে বলেন, বার্নেয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে, ইসরাইলি বাহিনীকে ‘চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে’। যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়।

Manual3 Ad Code

হামাসের এই নেতা জানান, হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়েই ফিলাডেলফি করিডর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক। কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই।

Manual1 Ad Code

এদিকে ইসরাইলি চ্যানেল টেন জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে, যা সম্ভবত এ সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে।

সম্প্রতি মোসাদ প্রধান ডেভিড বার্নেয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইসরাইল দ্বিতীয় পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করিডোরটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code